1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৫ বার

শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা। রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের উপর থেকে তাকে আটক করা হয়। আটক মিলন যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের আঃ লতিফ মোড়লের ছেলে। সে পরিবার নিয়ে শরণখোলার রায়েন্দা বাজারে বাসা ভাড়া করে থাকেন।
বন বিভাগের শরনখোলা স্টেশন কর্মকর্তা আঃ মান্নান জানান, গোপন সুত্রে খবর পেয়ে তার স্টেশনের ও দাসের ভাড়ানী টহল ফাঁড়ির বনরক্ষীরা দুই দিক দিয়ে অভিযান চালান। বনরক্ষীদের দেখতে পেয়ে পাচারকারী মিলন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন তারা। এসময় মিলনের কাছ থেকে একটি ব্যাগে ভর্তি ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
আটক মিলন জানায়, গত শুক্রবার উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও তানজের বয়াতী বগী গ্রামের মৎস্য ব্যাবসায়ী চান্দুর ট্রলারে সুন্দরবনের কটকা এলাকায় যায়। সেখান থেকে তারা হরিণ শিকার করে জেলে নৌকায় তার কাছে বিক্রির জন্য পাঠায়। তারা আরো হরিণ শিকারের জন্য বর্তমানে কটকায় অবস্থান করছে।
স্টেশন কর্মকর্তা জানান, হাবিব তালুকদার ও তানজের বয়াতীর নামে বন বিভাগের একাধিক মামলা রয়েছে। আটক মিলনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে। এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী মাংসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net