1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে পিআইবি’র অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

শেরপুরে পিআইবি’র অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৩ বার

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মানোন্নয়ন এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরীতে আগ্রহী করে তোলার লক্ষ্যে শেরপুরে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে তিন দিনব্যাপি এ প্রশিক্ষণ ২০ ফেব্রুয়ারি শনিবার শেষ হয়েছে। প্রশিক্ষণে অনুসন্ধানী সাংবাদিকতার ধরণ, কৌশল, ধাপসমুহ, বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় সম্পর্কে অবহিতকরণ করা হয়। এছাড়া সাংবাদিকতার নীতিমালা, আইন-কানুন, সূত্র, উৎস সম্পর্কে আলোকপাত করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলী মানিক, সিনিয়র সাংবাদিক জিয়াউল ইসলাম, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, পিআইবি প্রশিক্ষক শাহ আলম সৈকত।পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এমপি এসময় তিনি বলেন, যেকোন পেশায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন প্রয়োজন।

সাংবাদিকতা একটি মহান পেশা। আশাকরি এই প্রশিক্ষণ শেরপুরের সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা সাধন ও মানোন্নয়নে সহায়ক হবে। প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রশিক্ষণ সমন্বয়কারি শাহ আলম সৈকত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক এম.এ. হাকাম হীরা, হাকিম বাবুল, সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণে শেরপুর জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্র্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net