1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে পুড়ে ছাই প্রায় ৭০ লক্ষ টাকার সম্পদ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

শেরপুরে পুড়ে ছাই প্রায় ৭০ লক্ষ টাকার সম্পদ

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩০ বার

শেরপুরের নকলার চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজ (১লা ফেব্রুয়ারী) সোমবার অনুমান ২টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলো হলো আনোয়ার কবীরের প্লাষ্টিকের শো-রুম, শামীম ফরাজীর মুদির দোকান ও গোউডান, সামিদুলের মনোহারী দোকান, মনিলালের মুদির দোকান ও গোডাউন।

বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আনোয়ারের প্লাষ্টিকের দোকান থেকে আগুনের শিখা বের হয়। তবে আগুনের সূত্রপাতের কারন জানাযায়নি। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকান পুড়ে যায়। খবর শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগত ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net