আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চয়েস বেকারীর কর্ণধার মো. আমির হোসেনকে আর্থিক
জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার চকবাজার কোল্ডষ্টোরের
পাশে খাদ্য প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন
উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।

জানা গেছে, নোংরা পরিবেশ বিভিন্ন খাবার সামগ্রী তৈরী ও প্যাকেটের গায়ে
মেয়াদ উর্ত্তীনের তারিখ না থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনে আমির
হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোসাম্মৎ রহিমা আক্তার। এ সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও
শ্রীনগর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।