1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে পাটাভোগ ইউনিয়ন বিকল্প যুবধারা’র আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

শ্রীনগরে পাটাভোগ ইউনিয়ন বিকল্প যুবধারা’র আহ্বায়ক কমিটি গঠন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৬ বার

শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনয়ন
বিকল্প যুবধারা’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে
ইউনিয়নের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন
বালুর মাঠে এই কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। এ সময় মো. আলী
হোসেন বুলেটকে আহ্ববায়ক ও মো. আবুল হোসেনকে সদস্য সচিব
করে মোট ৩১ সদস্য বিশিষ্ট পাটাভোগ ইউনিয়ন বিকল্প যুবধারা’র
নতুন কমিটি গঠন করা হয়।

শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার আহ্বায়ক আনোয়ার হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিকল্প
যুবধারার সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম নিশি। উদ্বোধক
হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার প্রধান
উপদেষ্টা মো. আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় বিকল্প যুবধারার সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা
সারোয়ার, শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার সদস্য সচিব মো. নূর
হোসেন সুমন, উপজেলা বিকল্প ধারার যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল
মামুন, মো. নুরুজ্জামান বেপারী, উপজেলা যুবধারার যুগ্ন-আহ্ববায়ক
নাজির হোসেন চঞ্চল, মো. রতন মোল্লা, মোতালেব হোসেন, যুবধারা
নেতা শামিম আহম্মেদ, মোশারফ হোসেন আকাশ, শহিদ দেওয়ান,
সানোয়ার হোসেন শাহিন, আমিনুল ইসলাম শ্যামল, মাসুদ রানা, মো.
নাদিম, মো. শহিদ, মো. মিল্লাতসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন
উপজেলা বিকল্প যুবধারার যুগ্ন-আহ্বায়ক শামিম হোসেন বিপ্লব ও
পরিচালনা করেন সদস্য রিয়াজুল ইসলাম বিদ্যুৎ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net