1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

শ্রীনগরে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৬ বার

শ্রীনগরে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে স্থাপনা নির্মাণে
প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুর ১২ টার
দিকে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে উপজেলার
কয়কীর্ত্তন গ্রামের মৃত দেওয়ান হযরত আলীর ছেলে ভুক্তভোগী
আলহাজ¦ দেওয়ান আবু তালেব (৬৫) বলেন, শ্রীনগর থানার বিপরীত
পাশের ৩ তলা বিল্ডিংয়ের উত্তর দিকে আমার ক্রয়কৃত ৫ শতাংশ
জায়গার উপর বারান্দাসহ ৩৫ ফুট দৈর্ঘ ও ২৮ ফুট প্রস্থ ৮ কক্ষ
বিশিষ্ট ২টি কাঠের তৈরী ঘর ভাড়া দেওয়া ছিল।

গত ০১/০২/২১ইং তারিকে হঠাৎ উপজেলার বেজগাঁও এলাকার মৃত খোকা মিয়ার
ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাত
সিকদার(৫০) ও দেউলভোগ গ্রামের মৃত আউয়াল মিয়ার ছেলে
বিএনপি নেতা সোহাগ(৪০), শ্রীনগর দয়হাটা নাপিত বাড়ির
মৃত নিজাম উদ্দিনের ছেলে আক্তার(৪৫)সহ অজ্ঞাতনামা প্রায়
১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী কায়দায় ঘর ২টি ভেঙ্গে
ওই জায়গায় জোরপূর্বক টিনসেট বিল্ডিং নির্মাণ করছেন।
আমি বাঁধা দিতে গেলে তারা আমাকেসহ আমার পরিবারের
অন্যান্য সদস্যদের প্রাণ নাশের হুমকী প্রদান করে। এ বিষয়ে
আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি। উপায়
না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সমাধানে সংশ্লিষ্ট
কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net