1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্রাটের সহযোগী আলতাফ খান বিএনপি'র সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

সম্রাটের সহযোগী আলতাফ খান বিএনপি’র সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪১ বার

আওয়ামী মন্ত্রীদের ঘনিষ্ঠজন খ্যাত এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিতর্কিত সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এর অর্থ যোগানদাতা মানবপাচার মামলার আসামী আলতাফ খান সহ বিতর্কিত ফজলে এলাহি জায়গা পেয়েছেন স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ন জয়ন্তী উদযাপনের জন্য গঠিত বিএনপির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপকমিটিতে। এতে ক্ষুব্ধ হয়েছে বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীরা।

জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপকমিটিতে জায়গা পাওয়া আলতাফ খান মালয়েশিয়ায় বসবাসরত একজন মানব পাচারকারী এবং ক্যাসিনো চক্রের সদস্য। যিনি আওয়ামী যুবলীগের বিতর্কিত সাবেক ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের একনিষ্ঠ বন্ধু। বিভিন্ন সময়ে যুবলীগের বিতর্কিত নেতা সম্রাটের সাথে মালয়েশিয়ায় ঘনিষ্ঠ ভাবে দেখা গেছে। কথিত আছে সম্রাটের সাথে ক্যাসিনোতে সম্পৃক্ত ছিলেন তিনি। এমনকি আওয়ামীলীগের প্রবাসী কল্যান মন্ত্রীর সাথে তার ঘনিষ্ঠ ব্যবসায়িক যোগাযোগ। বিভিন্ন সময় তার সাথে দেশে এবং মালয়েশিয়ায় ঘনিষ্ঠভাবে দেখা গেছে আলতাফ খানকে।

এদিকে উপ কমিটিতে জায়গা পাওয়া আরেক সদস্য ফজলে এলাহি একজন বিতর্কিত অনলাইন এ্যাক্টিভিস্ট। তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছেন। এমনকি শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষেও তিনি ছিলেন সোচ্চার। শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষে সবসময় কবিতা লিখতো সাফাই গাইতো।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর বিএনপির এক নেতা বলেন, যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ-তিতিক্ষা করেছে তাদের অনেকেরই সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটিতে জায়গা হয়নি। কিন্তু যারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার করেছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে তারা এই কমিটিতে জায়গা পেয়েছে। এর চাইতে দুঃখজনক লজ্জাজনক কিছু হতে পারে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আকুল আবেদন এই বিতর্কিত এই দুইজনের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net