1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৯ বার

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

আজ রোববার ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) ফুল দেয়া শেষে তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান স্মরণে কিছুক্ষণ দাড়িয়ে থেকে নীরবতা পালন করেন।

পরবর্তীতে সিএমপি কমিশনার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ পুলিশের আরো ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্নস্তরের পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net