কে এম ইউছুফ ::
হাটহাজারী পৌর সদরের প্রাণকেন্দ্র কাচারী সড়কের আমির এরশাদ প্লাজার ২য় তলায় বস্ত্র ও জুতো সহ নানা আইটেমের প্রসাধনী পণ্যের দোকান ‘বিয়ে বাজার’ নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে আজ।
প্রবীণ ও স্বচ্ছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক এবং তাঁর আপন ভাই মো. খোরশেদুল আলম, আবু বক্কর, মোরশেদু আলম, উপস্থিতিতে আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দোকান প্রাঙ্গনে দোয়া পরিচালনা করেন- হাটহাজারী মাদরাসার মুহাদ্দিছ মাওলানা শোয়াইব জমিরি।
হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আলী আজম, আমির এরশাদ প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মদিনা হেলথ’র চেয়ারম্যান মো. শোয়াইব, হাটহাজারী পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আযাদ কনক এবং অর্থ সম্পাদক মো. শফিউল আলম, মো. নাজিম, আব্দুল্লাহ আল ফয়সাল, ব্যবসায়ী আব্দুল হালিম প্রমূখ এই মোনাজাত শরিক হন।
বিয়ে বাজার’ এর কর্ণধার মোহাম্মদ ফারুক শ্যামল বাংলা’কে বলেন- পূর্ব থেকে কলেবর বাড়িয়ে, সব ধরনের শাড়ি, বোরকা, থ্রি পিছ, লেহেঙ্গা, জুতো সহ অন্যান্য সবধরনের প্রসাধনীর বিপুল স্টক করেছি আমরা, সকল ধরনের জুতো ক্রয়ে সাময়িক ৫০℅ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠান’টি।
আমির এরশাদ প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক জনাব শোয়াইব বলেন- মা-বোনেরা স্বাচ্ছন্দে, নির্ভিগ্নে কেনা-কাটা করতে পারবেন এখানে, মার্কেট’টি সিসিটিভি’র আওতায় রয়েছে জানিয়ে তিনি বলেন- গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিং-এর পর্যাপ্ত সুবিধে এবং নিজেদের টয়লেট ব্যবস্থাও রয়েছে এখানে’।