1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক অনুষ্ঠিত

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩৫ বার

হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক, সম্মাননা ও শীতবস্ত্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকালে হাটহাজারী বাজারস্থ সীতাকালী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক ছোটন দাশ এবং এডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত।

শ্রীমৎ উজ্জ্বল ব্রহ্মচারীর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক এডভো তপন কান্তি দাশ, প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কুমার তালুকদার।

অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম পালিত টিকলু, চট্টগ্রাম উত্তরজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উদয় সেন।

বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ড. শিপক নাথ ও প্রধান পৃষ্ঠপোষক লিটন মহাজন, সন্দ্বীপ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সভাপতি চন্দন মজুমদার, বিপ্লব দাশ।
এতে বক্তব্য রাখেন ডা. অসীম দাশগুপ্ত , আশীষ দে, তপন পাল, দীপেন দাশ, সাংবাদিক শ্যামল নাথ, বাবলু দাশ ও সুমন পল্লব, কৃষ্ণপদ চৌধুরী, নীকু শীল, এড.সুমন কান্তি আচার্য্য, মুন্সী বিশ্বজিত দে, রাজীব সরকার, মহিলা সম্পাদিকা রিখা শর্মা, ডা. জগদীশ চক্রবর্তী, জনি বিশ্বাস, নটরাজ চৌধুরী, বিধান বণিক, রতন চৌধুরী, সনজিত দেব নাথ, সুমন মিত্র।

বিদায়ী পরিষদের কর্মকর্তাদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রধান ও পরে অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net