1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসা পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

হাটহাজারী মাদরাসা পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৪ বার

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জামালপুর-২ আসনের সাংসদ জনাব ফরিদুল হক খাঁন এমপি দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা) পরিদর্শন করেছেন আজ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জামেয়া প্রাঙ্গনে পৌঁছলে দারুল উলূম হাটহাজারীর মজলিসে এ’দারীর সদস্য মাও. ইয়াহইয়া এবং মাদরাসা সাবেক মহাপরিচালক আব্দুল ওয়াহহাব রহ. এর দৌহিত্র মাওলানা আকিল বিন বেদার প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে জামেয়ার মরহুম মুরুব্বিদের সমাহিতস্থান ‘মাক্ববারায়ে হাবিবি’তে নিয়ে যান। জামেয়া গেট থেকে এটুকু পথ হেঁটে গিয়ে মন্ত্রী মাকবারায়ে হাবিবি জেয়ারত করেন।
যেখানে শায়িত রয়েছেন- দেশের সর্ববৃহৎ এই জামেয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম আল্লামা হাবিবুল্লাহ্ কুরাইশী রহ.,পৃষ্ঠপোষক মাও. জমিরউদ্দীন রহ., সাবেক মুহতামিম আব্দুল ওয়াহহাব রহ., মাও. হামেদ রহ., আব্দুল কাইয়্যুম রহ., আব্দুল আজিজ রহ., হাফিজুর রহমান রহ. ও মুফতি আহমদুল হক রহ. প্রমূখ মুরুব্বিগণ।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম পিএসসি, অতিরিক্ত সচিব (হজ্ব) আব্দুল হামিদ জমারদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহমেদ সাথে ছিলেন।

প্রতিমন্ত্রী পরে জামেয়ার অভ্যন্তরে কবরস্থানে আল্লামা শাহ আহমদ শফি রহ. এর কবর জেয়ারত করে বর্তমান শায়খুল হাদীস, শিক্ষা পরিচালক ও হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সাক্ষাত করেন।

প্রতিমন্ত্রী জামেয়ার কেন্দ্রীয় মসজিদে জুম’আ নামায আদায়ের পর পূর্ব নির্ধারিত একটি খতমে জালালী’র দোয়ায় অংশ নেন, দোয়া পরিচালনা করেন- শায়খুল হাদিস ও আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

জুমাপূর্ব বয়ানে প্রতিমন্ত্রী বলেন- ‘আমি আল্লামা আহমদ শফী রহ. হুজুরের কবর জেয়ারত এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুরের অসুস্থতার কথা শুনে হুজুরকে দেখতে চট্টগ্রাম এসেছি’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষভাবে দোয়া কামনা করে বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী এই কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমানে স্বীকৃতি দিয়েছেন এবং করোনাকালীন বিভিন্ন দেশে মসজিদ-মাদরাসা বন্ধ হলেও এদেশে তা সচল রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী’

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম।

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. আকতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার মোরশেদ, পৌরসভার সহায়ক সদস্য মো. আজম, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক লিটন, যুবলীগ নেতা ওজাইর আহমদ হামিদী, প্রমূখ মাদরাসা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন, আহমদ দিদার কাসেমি, আনোয়ার শাহ্ আযহারী, ড. নুরুল আবছার আযহারী, মাও. শফিউল আলম, মাও. রফিক প্রমূখ উস্তাদ এবং কর্মকর্তারা ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net