1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হোমনা পৌরসভা নির্বাচনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত আওয়ামীলীগ-বিএনপি প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

হোমনা পৌরসভা নির্বাচনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত আওয়ামীলীগ-বিএনপি প্রার্থী

মোঃ জুয়েল রানাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১২ বার

কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচন আর মাত্র ৪ দিন বাকি। এরই মধ্যে বিরামহীন প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী। আওয়ামীলীগের প্রার্থী এ্যাডভোকেট নজরুল ইসলাম প্রতীক (নৌকা) ও বিএনপি প্রার্থী মো. আব্দুল লতিফ প্রতীক (ধানের শীষ)। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপির প্রার্থী আব্দুল লতিফ পৌরসভার লটিয়া, শ্রীমদ্দি, গোয়াড়ীভাঙ্গা ও দাড়িগাঁও গণসংযোগ করেন। গণসংযোগকালে সাধারণ ভোটাররা বিএনপির এই প্রার্থীকে আশস্ত করে বলেন, আপনারা যদি ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলেই আমরা কেন্দ্রে যাবো এবং ধানের শীষে ভোট দিবো।

ভোটারদের উদ্দেশ্যে আব্দুল লতিফ বলেন, আপনা কোন প্রকার ভয় পাবেন না, মাঠ আমাদের পক্ষে আছে এবং ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে, ভোট চুরির কোন সুযোগ নেই। আপনারা সকলে সতস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের ভোট আপনারা দিবেন।

অপরদিকে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলামের পক্ষে শ্রীমদ্দি পূর্ব পাড়ায় পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে নির্বাচনী পথ সভা করেন। অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী এ্যাড ভোকেট নজরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকারের উন্ননয়ন,স্থানীয় এমপি সেলিমা আহমেদ মেরীর উন্ননয়ন ও হোমনা পৌরসভার উন্ননয়ন অব্যাহত রাখতে সারা দেশের ন্যায় ১৪ ফেব্রুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করাসহ পৌরবাসীর সেবা করার জন্য দ্বিতীয় বারের মতো নৌকাকে বিজয়ী করার জন্য উপস্থিত ভোটারদের প্রতি আহবান করেন।

এদিকে সাধারণ ভোটারদের সাথে কথা হলে তারা সাংবাদিকদের বলেন, সুষ্ঠ ভোট অনুষ্ঠিত হলে আমরা কেন্দ্রে যাবো এবং আমাদের পছন্দের প্রার্থীকে আমাদের ভোট দিবো।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় মেয়র পদে তিন জন,সংরক্ষিত কাউন্সিল পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৫১১২ ভোট,এর মধ্যে নারী ভোটার ১২২০৫ ভোট এবং পুরুষ ভোটার ১২৯০৭ ভোট। ১১টি কেন্দ্রে ৭২ টি বুথে ইভিএম পদ্বতিতে ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net