ঢাকা   ০৯:৩৩:৫২ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আগামী এপ্রিলে চালু হবে ৪৭০ শয্যার চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল

মুজিব উল্ল্যাহ্ তুষার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এপ্রিলে হাসপাতালের উদ্বোধনের পরপরই আমরা সেবা চালু করতে পারব। বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা এই হাসপাতালে সেবা দেবেন।’
আগামী এপ্রিলে চালু হবে ৪৭০ শয্যার চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ এপ্রিল হাসপাতালটির উদ্বোধন করার কথা।
হাসপাতালের নির্বাহী পরিচালক ফজলে আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাসপাতালটি চালু হলে চট্টগ্রামের মানুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা ভারতে যেতে হবে না। এখানেই বিশ্বমানের সেবা পাবেন তারা। এপ্রিলে হাসপাতালের উদ্বোধনের পরপরই আমরা সেবা চালু করতে পারব। বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা এই হাসপাতালে সেবা দেবেন।’
নগরের অনন্যা আবাসিকে গিয়ে দেখা গেছে, হাসপাতালটির অবকাঠামোর কাজ শেষ হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান। তিনি বলেন, ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি রোগসহ ২৯টি বিভাগ নিয়ে চালু হবে হাসপাতালটি। এটি চট্টগ্রামের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ হাসপাতাল।

২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর হাসপাতাল নির্মাণ শুরু হয়। এই হাসপাতাল নির্মাণে ব্যয় হচ্ছে সাড়ে ৮০০ কোটি টাকা।
২০০৫ সালে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সহযোগিতায় ঢাকায় ৪২৫ শয্যার হাসপাতাল স্থাপনের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবায় বাংলাদেশে আসে এসটিএস গ্রুপ।
ফ্র্যাঞ্চাইজি চুক্তির আওতায় এসটিএস ‘অ্যাপোলো হাসাপাতাল’ নাম ও অ্যাপোলোর লোগো ব্যবহার করছে।

২০২০ সালের জানুয়ারিতে অ্যাপোলো হাসপাতালের মালিক প্রতিষ্ঠান এসটিএস হোল্ডিংসের সিংহ ভাগ শেয়ার কিনে নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক এভারকেয়ার হেলথ ফান্ড ও যুক্তরাজ্যের সিডিসি গ্রুপ। এতে অ্যাপোলো হাসপাতালগুলোর মালিকানা চলে যায় ব্রিটিশ-মার্কিন কোম্পানি দুটির হাতে। এরপর হাসপাতালগুলোর নাম এভারকেয়ার করা হয়।
ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সমন্বিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক এভারকেয়ার হেলথ ফান্ড ও যুক্তরাজ্যের সিডিসি গ্রুপ।
বিশ্বের ছয়টি দেশে এভারকেয়ারের হাসপাতাল রয়েছে। চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল হচ্ছে এভারকেয়ারের ৩০তম ও বাংলাদেশের দ্বিতীয় হাসপাতাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি