1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে কোভিট-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

তিতাসে কোভিট-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২৮ বার

সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলায় কোভিট-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকাদান) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুমিল্লা-২( তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন (টিকাদান) কর্মসূচির উদ্বোধন করেন।

উক্ত উদ্বোধনী কর্মসূচির প্রথম দিনে প্রথম টিকা গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান।

জানা যায়, সম্মুখ সারির করোনা যোদ্ধা ডাক্তার, নার্স, জনপ্রতিনিধি,আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ যারা রয়েছে তারাই আগে টিকা গ্রহন করবেন ।

টিকা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে সময়আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার ,সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া খানম, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মুরাদ নগর সার্কেল মীর আবিদুর রহমান,ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক মহসীন ভূইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকারসহ তিতাস উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net