1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মিথ্যা হত্যা মামলা করার অভিযোগে ৫ জনকে জেলে পাঠিয়েছে আদালত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

মাগুরায় মিথ্যা হত্যা মামলা করার অভিযোগে ৫ জনকে জেলে পাঠিয়েছে আদালত

মােঃসাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭১ বার

মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৮ জনের নামে মিথ্যা হত্যা মামলা করার অভিযোগে দায়েরকৃত মামলায় ৫ জনকে সোমবার বিকেলে জেল হাজতে পাঠিয়েছে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক।

৮ জুন সোমবার বিকেলে এ্যাডভোকেট ইফাত আরা টুম্পা মামলার বরাত দিয়ে জানান, মহম্মদপুর উপজেলার নহাটা বিলুপাড়ার সাইফুল জোয়ার্দ্দারের মেয়ে লাবনি খাতুনের সাথে মাগুরা সদরের বাহারবাগ গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে আফজাল হোসেনের ২০১৮ সালের ২ এপ্রিল বিয়ে হয়। গত বছরের ২৯ আগষ্ট লাবনি খাতুন তার স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। বিষয়টি নিয়ে লাবনি খাতুনের পিতা সাইফুল জোয়ার্দ্দার তার সহযোগী গোলাম আজমের প্ররোচনায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে গত বছরের ৩ সেপ্টেম্বর লাবনির স্বামী আফজাল হোসেন, গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব, ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য ছায়েমউদ্দিন চুন্নুসহ ৮ জনকে আসামী করে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরোকে (পিবিআই) নির্দেশ দেন। মামলা তদন্তে হত্যার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। বিজ্ঞ বিচারক ওই মামলা থেকে গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান নাজমুল হাসান রাজিবসহ ৮ জনকে অব্যহতির আদেশ দেন।

এ আদেশের পর মিথ্যা হত্যা মামলায় হয়রানী ও সম্মানহানীর অভিযোগে মিথ্যা হত্যা মামলার শিকার ছায়েম উদ্দিন চুন্নু বাদী হয়ে একই আদালতে ওই মিথ্যা মামলার বাদী বাহারবাগ গ্রামের সাইফুল জোয়ার্দ্দার(৪৬)সহ তাইব বিশ্বাস (৫০), ওসমান বিশ্বাস (৪৫), আকরাম বিশ্বাস (২৬) করিম বিশ্বাস (৫০) ও গোলাম আজমকে (৩৮) আসামী করে গত ১ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জকে এজহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। পরবর্তিতে আসামীদের প্রতি গ্রেপ্তার পরোয়ানা জারী হয়। যার প্রেক্ষিতে আসমীরা সোমবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। বিজ্ঞ আদালত আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এ ঘটনায় আদালত পাড়াসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net