1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে পৌঁছালো করোনার টিকা দেওয়া হবে ১২ হাজার মানুষকে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে পৌঁছালো করোনার টিকা দেওয়া হবে ১২ হাজার মানুষকে

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৪ বার

বহুল প্রতিক্ষিত করোনা ভাইরাসের প্রথম ধাপের ১২ হাজার ভ্যাকসিন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান ভ্যাকসিনগুলো রিসিভ করেন। এসময় ২ হাজার ৩৯০টি ভায়াল স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ষ্টোরে সংরক্ষিত করা হয়েছে। প্রতিটি ভায়াল থেকে ১০ জনকে ভ্যাকসিন দেওয়া যাবে।
ভ্যাকসিন গ্রহণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, বারইয়াহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, মেডিক্যাল টেকনোলজী ইপিআই কর্মকতা আইনুল কবির, ব্যবসায়ী সাইফুল ইসলাম বাপ্পী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, সরকার ঘোষিত সম্মুখযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও ৫৫ বছরের উর্ধ্বে যাদের বয়স তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। সেজন্য সবাইকে সুরক্ষা অ্যাপসে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। আগামী রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হবে। ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইতমেধ্য ১ হাজার জনের তালিকা পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ১৮ বছরের কম বয়সী, গর্ভবতী মহিলা, সন্তানদের দুধ পান করান এমন মা, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে তারা ভ্যাকসিন দিতে পারবেন না। এছাড়া ৫৫ বছরের উর্দ্ধে থাকা সকল নাগরিক রেজিষ্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net