শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রাউজান পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাওয়া মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষকরা। শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পাঠদান করালে হবে না। মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে মনে করেন। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী প্রতিটি বিদ্যালয়কে অবকাঠামো উন্নয়ন ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছেন। শিক্ষার গুণগত মান রক্ষার দায়িত্ব শিক্ষকদের। তিনি শনিবার ( ৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ)’র ঐতিহ্য ও গৌরবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।রাউজান উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক সমিতি রাউজান উপজেলা (উত্তর) শাখার আয়োজিত শতবর্ষের পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাঞ্চন বিশ্বাস। সংগঠনের সাধারণ সম্পাদক জাকের হোসেন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বিশ্বজিৎ মহাজন,দুলাল চন্দ্র শীল, যুগ্ন সম্পাদক মাওলানা রফিকুল আলম রেজভী, পিন্টু বড়ুয়া, অর্থ সম্পাদক ফিরোজ আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন হায়দারী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী, রাজু ভট্টাচার্য, সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সিরঘাটাস্থলে গিয়ে সমাপ্তি করেন।