1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনে থামছেনা হরিণ শিকার, আবারো ৪২ কেজি মাংসসহ দুই পাচারকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

সুন্দরবনে থামছেনা হরিণ শিকার, আবারো ৪২ কেজি মাংসসহ দুই পাচারকারী আটক

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৬ বার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে থামছেনা হরিণ শিকার। বাগেরহাটে মাত্র তিন দিনে ৪টি মাথাসহ ১০৯ কেজি হরিণের মাংস ও ৫ জন চোরা শিকারীকে আটক হয়েছে। সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছ থেকে ৩টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ বাপ Ñ ছেলে ,দুই চোরা শিকারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক দুই চোরা শিকারী হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫২) ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখ (২৭)।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার ও এসআই গাজী ইকবারের নের্তৃত্বে সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছে অভিযান চালিয়ে ৩টি মাথাসহ ৪২ কেজি হরিণের মাংসসহ সুন্দরবনের চোরা শিকারী আব্দুর রহমান শেখ ও মোস্তাকিন শেখকে আটক করা হয়। আটক দুই চোরা শিকারী নামে রামপাল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এরআগে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের কাছে দাসের ভারানি এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক চোরা শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।
শনিবার রাতে বাগেরহাটের মোংলার উপজেলার দিগরাজ বাজার এলাকা থেকে ৪৭ কেজি মাংস ও একটি হরিণের মাথাসহ ৩ চোরা শিকারীকে আটক করে মোংলা পশ্চিম কোস্টগার্ড।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net