1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১০০ বোতল ফেন্সিডিল সহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

১০০ বোতল ফেন্সিডিল সহ আটক ২

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৩ বার

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: ফারুক আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) মো: সাইফুল ইসলাম সাইফের দিকনির্দেশনায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো: উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে গোলাম হোসেন (৫০) ও ফজলুল হকের ছেলে মোঃ লিটন মিয়া (৩৫)। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: মনির হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার বাজার সংলগ্ন ঈশানচন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুরপাড় থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (১০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net