1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২২ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

২২ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৪ বার

বাগেরহাট জেলাধীন মোংলা বন্দরের শিল্পাঞ্চলের দিগরাজের বালুর মাঠ এলাকা থেকে হরিণের মাংসসহ এক হরিন শিকারীকে আটক করেছে পুলিশ।

রোববার বিকাল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ঘরের ফ্রিজে সংরক্ষীত ২২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে থানার এস আই মোঃ ইমলাক হোসেন, এএসআই মোঃ রুহুল আমিন ও এএসআই আবুল হোসেন শিল্পাঞ্চলের দিগরাজ বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে কামাল শিকদারের (৩০) এর ঘর থেকে ২২ হরিনের মাংসসহ জব্দ করে। এ সময় হরিণের মাংস পাচারের দায়ে তাকেও আটক করা হয়েছে।

আটক কামাল হোসেন বালুর মাঠের জামাল শিকদারের ছেলে। কামাল পুলিশের কাছে হরিনের মাংস সংরক্ষনের কথা স্বীকার করে বলে, খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন লাউডোব গ্রামের চোরা শিকারী কার্তিকের কাছ থেকে এ মাংস কিনে এনেছেন তিনি। তার কাছ থেকে কিনে এনে তা মোংলাসহ বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রি করে আসছিল।

ওসি ইকবাল বাহার চৌধুরী আরো বলেন, জব্দকৃত মাংসে কেরোসিন তেল দিয়ে নষ্ট করে তা মাটি চাঁপা দেয়া হবে। এছাড়া আটক কামাল শিকদারের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন ও পাচার আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net