1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোচিত লেখক সহস্র সুমনের দুটি বই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

আলোচিত লেখক সহস্র সুমনের দুটি বই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৯৬৩ বার

করোনাকালের অন্যতম আলোচিত লেখক ও কবি সহস্র সুমনের দুটি বই আসছে এবারের বই মেলায়। একটি হলো প্রবন্ধ গ্রন্থ “সফলতার আপেক্ষিকতা “, অপরটি কবিতার বই “প্রেম মানুষকে একা করে দেয়। ” বই দুটো প্রকাশ করছে যথাক্রমে তাম্রলিপি প্রকাশন ও নওরোজ কিতাবস্তান। এর আগে লেখকের বারোটি গ্রন্থের প্রকাশ হয়েছে শিখা প্রকাশনী ও অন্বেষা প্রকাশন থেকে। ইতিমধ্যে বই দুটোর প্রি অর্ডার শুরু করেছে প্রকাশনা সংস্থা দুটো ও অনলাইন বই বাজার প্লাটফর্ম রকমারি ও দুরবীন ডট কম। লেখক বলেন দুটো বই নিয়েই তিনি বেশ আশাবাদী। বই দুটোর নামে যেমন রয়েছে ভিন্নতা তেমনি এর ভেতরের লেখায় রয়েছে ভাব ও বক্তব্যের গভীরতা। সফলতার আপেক্ষিকতা গ্রন্থটি যুব সমাজকে সফলতা নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। কেন ও কখন মানুষ সফল হয় এ নিয়ে অনেকেই ভাবেন, লেখেন। সফল হওয়ার নিয়ম কানুন ও তরিকা লিখে সফলতার গান বিক্রি করে থাকেন অনেক তথাকথিত মোটিভেশনাল স্পিকার। কিন্তু সহস্র সুমন মনে করেন, সফলতা বা ব্যর্থতা আপেক্ষিক ও এর দায় ও কৃতিত্ব একজন মানুষের নয়। সমাজের কাঠামো, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ পরিসেবা ইত্যাদি বিষয়ের সাথে আমাদের সফলতা, সুখ ও ব্যর্থতা সংশ্লিষ্ট। তাই যিনি ব্যর্থ হচ্ছেন তার ব্যর্থতার পিছে কেবল তার দায় বা খুজঁতে গিয়ে সমাজের ও রাষ্ট্রের দায় খুজে বের করতে হবে। তা না হলে সমাজ থেকে হতাশা কাটবে না, কমবে না আত্মহত্যা।
কবিতার বই প্রেম মানুষকে একা করে দেয়। এতে রয়েছে প্রায় সত্তরটি কবিতা। এতে স্থান পেয়েছে কবির বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কবিতাগুলো। যেমন এ সময়ের সব চেয়ে আলোচিত কবিতা, “এ যাত্রায় বেঁচে গেলে”, “প্রেম মানুষকে একা করে দেয় “, “অনেক রাত্তিরের কবিতা “, “নিজের মত সংসার ” ইত্যাদি। কবিতা ও লেখাগুলো জনমনে ইতিমধ্যে ভালো সাড়া ফেলেছে বলে লেখক মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net