1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় দলিল তৈরি করতে গিয়ে দম্পতি আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ চোরাকারবারি আটক টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় ডিএনসি’র অভিযানে ইয়াবা উদ্ধার; আসামী পলাতক  মাগুরায় সরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

আশুলিয়ায় দলিল তৈরি করতে গিয়ে দম্পতি আটক

বিশেষ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৫৪ বার

সাভারের আশুলিয়ায় জাল দলিল তৈরি করার সময় এক দম্পতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাগন। সে সময় তাদের কাছে থাকা ভুয়া কাগজপত্র সমুহু জব্দ করা হয়।

১০ই মার্চ বুধবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন সাব-রেজিস্ট্রার রেজাউল করিম।

গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার অফিস থেকে দম্পতিকে আটক করা হয়।

আটকৃতরা হলেন,নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর নয়াপাড়া এলাকার হোসেন আলীর ছেলে আবু সাঈদ (৩৩) ও তার স্ত্রী শামীমা (৩০)। তারা উভয়ে আশুলিয়ার কুরগাঁও টাটিবাড়ী এলাকায় বস বাস করতেন বলে জানাগেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, আটকৃতদের মধ্যে ১নং আসামি শামীমা আশুলিয়ার সেনওয়ালীয়া মৌজার সি এস খতিয়ান নং- ৪৫/৭, এস এ ৬০, আর এস ১০০, বি আর এস ৪৯৩, খতিয়ানের বি আর এস ৪৯৪ জোতভুক্ত সি এস ও এস এ দাগ নং-২৩ আর এস দাগ নং- ৫৭, বি আর এস-১৭৩০, দাগের ০.৭৫৬ অযুতাংশের জমির মালিক হিসেবে ২নং আসামি আবু সাঈদকে জমি দান করার উদ্দেশ্যে দলিল করার জন্য সাব-রেজিস্ট্রার অফিসে যান।

সে সময় সাব-রেজিস্ট্রার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে জমির আসল মালিকের নাম না বলে নিজের নাম প্রকাশ করাতে সাব-রেজিস্ট্রারের সন্দেহ হলে একপর্যায়ে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়।

সাব-রেজিস্টার রেজাউল করিম জানান, মঙ্গলবার দুপুরে আটকৃতরা সেনওয়ালীয়া মৌজার একটি জমির দলিল করার জন্য ওই দম্পতি আমার কাছে আসে। তার কাছে দাতার নাম জানতে চাইলে তিনি দলিলের নাম-ঠিকানা না বলে তার প্রকৃত নাম প্রকাশ করেন।
এতে জমির দলিলের সঙ্গে তার নামের অমিল ঘটে। এতে আমার সন্দেহ হলে আমি বিষয়টি আরও গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করি। পরে আমি বুঝতে পারি জমিটি আত্মসাৎ করার উদ্দেশ্যে তাকে জমির মালিক সাজিয়ে জমির ভুয়া দলিল করতে আসছে একটি চক্রি মহল।

পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের তৈরিকৃত সকল ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, জাল দলিল করার সময় সাব-রেজিস্ট্রার তাদের আটক করে পুলিশে খবর দিলে পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটকৃত দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net