1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইজিবাইক গ্যারেজে চুরি, প্রায় সাড়ে ৩ লাখ টাকার ব্যাটারী লুট! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

ইজিবাইক গ্যারেজে চুরি, প্রায় সাড়ে ৩ লাখ টাকার ব্যাটারী লুট!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২২৭ বার

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নতুন অফিসে ইজিবাইক গ্যারেজে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

চোরের দল হানা দিয়ে বর্ণিত ইউনিয়নের মাদরাসা পাড়াস্থ সরওয়ার আলমের মালিকানাধিন ভাড়াটিয়া মনির আহমদের ইজিবাইক গ্যারেজ থেকে ১৩টি ইজিবাইকের ৫২ টি ব্যাটারী নিয়ে গেছে।

গত ১ সোমবার ভোর রাত পৌনে ৪ টার সময় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ইউনিয়নের ১নং ওয়ার্ড নতুন অফিস পাড়ার মরহুম কালু মিয়ার পুত্র মনির আহমদ ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম, এসআই রেজাউল করিম দু’দফে ঘটনাস্থল পরিদর্শন করে চোরাই ব্যাটারী ও চোর সনাক্তের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানিয়েছেন।

থানায় লিখিত অভিযোগে মনির আহমদ জানান, গত সোমবার তার ইজিবাইক গ্যারেজে ২০টি ছোট বড় ইজিবাইক ও অটোরিক্সা চার্জে দিয়ে তিনি সন্ধ্যায় পুত্র হেফাজত উদ্দীনকে পাহারাদার রেখে বাসায় চলে যান।

এদিন ভোর রাত পৌনে ৪ টার সময় সংঘবদ্ধ চোরের দল গ্যারেজের প্রধান ফটক খুলে ভিতরে প্রবেশ করে।
এসময় ৪ জন মুখোশধারী অস্ত্রের মুখে আমার ছেলে ও অপর ইজিবাইক চালক দিদারের হাত-মুখ বেঁধে ফেলে মোবাইল ছিনিয়ে নিয়ে গ্যারেজের এক কোনায় বসিয়ে রাখে।

পরে প্রায় ১৩ টি ইজিবাইকের ৫২ টি ব্যাটারী খুলে পিকআপ গাড়িতে তুলে নিয়ে যায়।

সোমবার সকালে ছেলের মারফত খবর পেয়ে এসে দেখেন ১৩টি ইজিবাইকের প্রায় ৫২টি ব্যাটারী খুলে নিয়ে গেছে চোরের দল। ৫২ টি ব্যাটারীর আনুমানিক মুল্য সাড়ে ৩ লাখ টাকা হবে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

মনির আহমদ আরো বলেন, মাদরাসা পাড়ায় তার মালিকানাধীন ভাড়ায় চালিত গ্যারেজটি তিনি নিরাপত্তার মাধ্যমে চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

কিন্তু চোরের দল ৫২টি ব্যাটারী চুরি করে তার বড় ধরনের আর্থিক ক্ষতি করেছে।

তার দাবী, সম্প্রতি ইউনিয়নের ডুলাফকির, নাপিতখালী,নতুন অফিসে চুরি বৃদ্ধি পেয়েছে।
ইজিবাইক, ব্যাটারি, বাড়ি কোন কিছুই বাদ যাচ্ছে না চোরের কবল থেকে।
চরম ক্ষতির শিকার মনির আহমদ চোরের হাত থেকে ব্যাটারী উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net