ঢাকা   ০৬:৪০:২৪ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাউজান থানা পুলিশের আনন্দ উদযাপন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৩২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে।
৭ মার্চ (রবিবার) বেলা ৩ টায় রাউজান থানা প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার আপেল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান পৌর মেয়র মো. জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার, পুলিশ পরিদর্শক নাজমুল হক প্রমুখ। এরপূর্বে ঐতিহাসিক ৭ মার্চ ও উন্নয়নশীল বাংলাদেশের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের বঙ্গবন্ধুর ভাষণের অংশ বিশেষ, উন্নয়ন ও সমৃদ্ধি সম্বলিত ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয় থানা ভবন ও প্রাঙ্গন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি