1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

কক্সবাজারে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১৯৮ বার

কক্সবাজারে রামুতে বাসে’র সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহষ্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রহতম উল্লাহ (৩৫) টেকনাফের আবদুল মোনাফের ছেলে। তবে তিনি চাকরিজনিত কারণে কক্সবাজার শহরের আল ফুয়াদ খতিব হাসপাতাল সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারমুখি রামু লাইন এর একটি বাস বিপরীতমুখি মোটর সাইকেলটির সংঘর্ষ হলে মোটর সাইকেলটি দূরে ছিটকে পড়ে।

এতে মোটর সাইকেল আরোহী রহমত উল্লাহ ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত রহমত উল্লাহ এক সন্তানের জনক।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net