1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাযোদ্ধা এড. সুজনকে সংবর্ধিত করলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

করোনাযোদ্ধা এড. সুজনকে সংবর্ধিত করলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪৮০ বার

নিজস্ব প্রতিবেদক |
করোনাকালীন সময়ে নিজের জীবনে ঝুঁকি আছে জেনেও আর্তমানবতার সেবায় কাজ করার স্বীকৃতি পেলেন সেইভ দ্যা হিউমিনিটি কুমিল্লার প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাতা এড.বদিউল আলম সুজন। আজ সোমবার (২৯ মার্চ) বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি তাকে করোনাকালীন সময়ে মানুষকে সেবা দেওয়ার জন্য এ সংবর্ধনা প্রদান করেছেন। এড. সুজন করোনাকালীন সময়ে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দলমত নির্বিশেষে করোনায় আক্রান্ত প্রায় অর্ধশত আইনজীবীসহ চার শতাধিক ব্যক্তিকে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি অক্সিজেন সার্ভিস এবং বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক (২০২০-২০২১) এড.মো.সামছুর রহমান ফারুক বলেন, সেইভ দ্যা হিউমিনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এড. বদিউল আলম সুজন নিজ উদ্যেগে ও অর্থায়নে আইনজীবী সমিতির করোনা আক্রান্ত বিজ্ঞ সদস্য ও তাদের পরিবারের করোনা আক্রান্ত সদস্যগণকে অক্সিজেন সিলিন্ডার,এ্যাম্বুলেন্স সেবা ,ঔষধপত্র বিনামূল্যে সরবরাহ করে আমাদের ঋনী করেছেন। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ বর্ষের নব নির্বাচিত সভাপতি এড.মো. শরীফুল ইসলাম,সাধারণ সম্পাদক এড.মো. সহিদ উল্লাহ্ , ২০২০-২০২১ বর্ষের সহ সাধারণ সম্পাদক এড.মোহাম্মদ তৌহিদুর রহমান,ট্রেজারার এড.জালাল আহমেদ,এনরোলমেন্ট সম্পাদক এড.মোহাম্মদ এনামুল হক সরকার, কার্যকরী কমিটির সদস্য, এড.মোহাম্মদ মনির হোসাইন,এড.সাইদুল ইসলাম , এড.ওবায়েদ উল্লাহ সরকার,ইব্রাহিম শরীফ, ইব্রাহিম মনির প্রমুখ।
সংবর্ধিত অতিথি এড.বদিউল আলম সুজন বলেন, মানুষের জন্য কল্যাণকর কাজ করে আমি তৃপ্তি পাই এবং এতে মহান প্রভুর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আজকের এই সংবর্ধনা ভবিষ্যতে আরো ভাল কাজ করতে তাকে উৎসাহিত করবে বলে তিনি জানান। তাকে এ সম্মান প্রদান করার জন্য জেলা আইনজীবী সমিতির প্রতি এড. সুজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net