1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় শুরু হয় সিএমপির প্রচারণা কার্যক্রম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর

করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় শুরু হয় সিএমপির প্রচারণা কার্যক্রম

জেসমিন নাহার,চট্টগ্রাম;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩২৫ বার

বছরপূর্তি পেরিয়েও শেষ হয়নি মহামারী করোনা ভাইরাস( কোভিড- ১৯) এর আক্রমণ। বরং আক্রান্তের হার দিন দিন বেড়েই চলেছে ।
করোনার দ্বিতীয় ধাপের আক্রমণকে প্রতিহত করতে সারাদেশের ন্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ( সিএমপি) গ্রহণ করছে নানান উদ্যোগ।তারই ধারাবাহিকতায় ২১ মার্চ রবিবার নগরীর সি আর বি শিরিষতলা প্রাঙ্গণে করোনা ভাইরাস ( কোভিড-১৯) মোকাবিলায় জনসাধারণের সচেতনতার বাড়ানো এবং মাস্ক পরিধানের লহ্ম্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর; পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে,কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত পদহ্মেপ সম্পর্কে সচেতন করে তুলেন।সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সিএমপির ক্রাইম ও ট্রাফিক জোনে সম্মিলিতভাবে নগরীর বিভিন্নস্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরন করেন এবং জনগণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ,উপ- পুলিশ কমিশনার জনাব এস এম মেহেদী হাসান; বিপিএম,পিপিএম(বার),মহানগর পুলিশিং কমিটির সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ সিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net