1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাঠের তৈরী বঙ্গবন্ধুর ভাস্কর্যটি প্রতিবন্ধী সোবাহান প্রধানমন্ত্রীকে দিতে চান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

কাঠের তৈরী বঙ্গবন্ধুর ভাস্কর্যটি প্রতিবন্ধী সোবাহান প্রধানমন্ত্রীকে দিতে চান

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২১৫ বার

কাঠের তৈরী বঙ্গবন্ধুর ভাস্কর্যটি প্রধানমন্ত্রীকে দিতে চান প্রতিবন্ধী সোবাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন স্মৃতিময় করে রাখার জন্য ভাস্কর্য নির্মান করেছেন কাঠমিস্ত্রি আব্দুস সোবাহান শেখ (৩৫)। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ভাস্কর্যটি উপহার দিতে চান। দিন রাত কঠোর শ্রম দিয়ে তৈরী করেছেন এ প্রতিকৃতি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসে রোববার উপজেলা চত্বরে ভাস্কর্যটি দর্শকদের জন্য উম্মুক্ত করা হয় ।

সোবাহান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত. আব্দুল আজিজ শেখের ছেলে। ছোট সময়ে তার পিতার কাছে ৭ মার্চের ভাষন ও স্বাধীনতা যুদ্ধের কথা শুনে তিলে তিলে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জন্ম নেয় তার হৃদয়ের গভীরে। তাঁর স্বপ্নকে মনে প্রানে লালন করতে থাকেন। আর এ ভালোবাসার বহিঃ প্রকাশ হিসেবে তিনি কাঠ দিয়ে তৈরী করেছেন ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের ভাষ্কর্য। দীর্ঘ ১ বছর ৩ মাস ধরে নিজের কায়িক পরিশ্রম দিয়ে তৈরি করেছেন বঙ্গবন্ধুর এ ভাষ্কর্য। প্রতিদিন রাত ২-৩ টা পর্যন্ত হাতের নিপুন কাজ ও রং তুলি দিয়ে সাজিয়েছেন এ ভাষ্কর্য।

হতদরিদ্র প্রতিবন্ধী সোবাহান শেখ পেশায় একজন কাঠমিস্ত্রি। প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত। এ ভাষ্কর্য তৈরি করতে ৮/৯ সিএফটি রেইনট্রি কাঠ ব্যবহার করেছেন। উচ্চতা ৭ ফুট। তিনি এ ভাষ্কর্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান। এ প্রতিকৃতি দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমায়। উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা এ বছরে তার তৈরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন সরকারী বেসরকারী কোন পৃষ্ঠপোষকতা ছাড়াই বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরী করার জন্য সোবাহান শেখকে ধন্যবাদ জানান। হাজার হাজার লোক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিকৃতি দেখে ভূয়সী প্রশংসা করেন। উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে অবহিত করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net