1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুংফু প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ চোরাকারবারি আটক টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় ডিএনসি’র অভিযানে ইয়াবা উদ্ধার; আসামী পলাতক  মাগুরায় সরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

কুংফু প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট প্রদান

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪১৩ বার

কিশোরগঞ্জ জেলা কুংফু এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় কুংফু প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের হলরুমে এ সার্টিফিকেট ও বেল্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা কুংফু এসোসিয়েশনের উপদেষ্টা প্রণব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, কিশোরগঞ্জের উপ-সচিব, উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান ও জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ।

তিন মাসের এ প্রশিক্ষণে মোট ৯০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৮০ জন। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন কোচ ও কিশোরগঞ্জ জেলা কুংফু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

কোচ রুহুল আমিন জানান, কুংফু শুধু আত্মরক্ষা বা শরীরচর্চা নয়, এটি একটি আন্তর্জাতিক খেলা। এই খেলাটি ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net