1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেনাফ বীজের জন্য পাট গবেষণা কেন্দ্রে ভিড় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

কেনাফ বীজের জন্য পাট গবেষণা কেন্দ্রে ভিড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২৪২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কেনাফের জনপ্রিয় জাত এইচসি-৯৫ বীজের চাহিদা কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ বীজের যোগান না থাকায় কৃষক ক্ষুব্ধ ও হতাশ।

কেনাফ বীজের জন্য পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ অফিসে ভিড় জমাচ্ছেন পাটচাষিরা। সরকারি মূল্য প্রতি কেজি ৩শ’ টাকায় কেনাফ বীজ নেওয়ার জন্য এই ভিড় বেড়েই চলেছে।

সম্প্রতি একদিনে প্রায় দুই হাজার জন পাটচাষি কেনাফ বীজ নেওয়ার জন্য কেন্দ্রটিতে ভিড় করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও বেশিরভাগই বীজ না পেয়েই বাড়ি ফিরেন।

জানা গেছে, প্রতিনিয়তই চাষিরা বীজের জন্য পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ অফিসে যান। তারা বাজারের বীজের প্রতি আস্থা রাখতে পারছেন না। গুণগত মানসম্পন্ন কেনাফ বীজ পাওয়ার আশায় তারা গবেষণা কেন্দ্রে হাজির হন।

কিন্তু গবেষণা কেন্দ্রের জায়গা কম থাকায় কৃষকের চাহিদার তুলনায় নগণ্য পরিমাণ কেনাফ বীজ যোগান দিতে পারে।

বীজ উৎপাদন করে কৃষকদের সরবরাহের জন্য সরকারের আলাদা প্রতিষ্ঠান রয়েছে। পাটচাষিরা পাট গবেষণার গুণগত মানসম্পন্ন কেনাফ বীজের চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোরালো দাবি জানিয়েছেন।

পাটচাষি মো. খায়রুল ইসলাম বলেন, আমি করিমগঞ্জ থেকে শুধুমাত্র ভালো কেনাফের বীজ নেওয়ার জন্য অনেক সকালে পাট গবেষণা কেন্দ্র কিশোরগঞ্জ অফিসে যাই। আমার বীজ লাগে প্রায় ১০-১২ কেজি কিন্তু প্রয়োজনের তুলনায় কম বীজ পেয়েছি। সামনে তিনিও বীজ করবেন বলে কথা দেন।

অধিকাংশ কৃষক কেনাফ বীজ না পেয়ে হাতাশা প্রকাশ করেন এবং কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিশোরগঞ্জ মডেল থানার সহযোগিতা নেওয়া হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলায় প্রায় ১০০-১৩০ মেট্রিক টন কেনাফ মেস্তার বীজ প্রয়োজন। কিন্তু প্রায় ০.৭ মেট্রিকটন কেনাফ বীজ সরকারি মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জ অফিস।

কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম বলেন, গবেষণা কেন্দ্র মূলত জাত ও প্রযুক্তি নিয়ে কাজ করে এবং গবেষণা কাজের অতিরিক্ত বীজটুকুই কৃষকদের যোগান দিতে পারেন।

কৃষক যাতে নিজের বীজ নিজে করে সেজন্য আগামী বীজ মৌসুমে কেনাফ চাষিদের মাঝে বীজ সরবরাহের বিষয়ে বিজেআরআই এর মহাপরিচালক ড.আ.শ.ম. আনোয়ারুল হক অত্র কেন্দ্র প্রধানকে নির্দেশনা দিয়েছেন।

কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, এইচসি-৯৫ জাতের কেনাফের চাষাবাদ পদ্ধতি খুবই সহজ, কৃষক অল্প খরচে অনেক বেশি লাভবান হন এবং এই জাতের আঁশের ফলনও অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net