1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ২৮ বছর পর জমি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

খুটাখালীতে প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ২৮ বছর পর জমি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৬১ বার

কক্সবাজার প্রতিনিধি।
চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে ভূমিদস্যুদের কবল থেকে দীর্ঘ ২৮ বছর পর ব্যবসায়ীর জমি উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশের সহায়তায় বেশ ক’বার শালিস বৈঠকের পর ওই জমির প্রকৃত মালিকের কাছে জমির দখল হস্তান্তর করা হয়।

জানা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের মরহুম কবির আহমদ প্রকাশ ঠান্ডা মিয়া চেয়ারম্যান বিগত ১৯৬৩ সনে খুটাখালী মৌজার ২ শতক জমি ক্রয় করার পর ১৯৬৫ সালে দোকানগর নির্মান করে ভোগ দখলে ছিলেন।

দীর্ঘ ৩০ বছর ভোগদখলে থাকার পর একই এলাকার আলী আকবর গং ১৯৯০ সালে ওই জমিটুকু জবর দখল করে নেয়।

দখলদাররা প্রভাবশালী হওয়ায় ঠান্ডা মিয়া চেয়ারম্যান পুত্র কামাল উদ্দীন কোন উপায়ে তাদের জমিটুকু উদ্ধার করতে পারেনি।

সম্প্রতি তিনি ওই জমির দখল উদ্ধারের জন্য দখলদার নুরুল আজিম, আবদু ছালাম ও নজির আহমদ সওদাগরের বিরুদ্ধে কক্সবাজার এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে এএসপি সার্কেল চকরিয়া, চকরিয়া থানার ওসি’র নির্দেশে থানা পুলিশের এসআই আঃ সায়েম উভয় পক্ষকে নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে শালিস দরবারসহ জমি মাপঝোপ করে কামাল উদ্দীনের মালিকানা প্রতিষ্ঠিত হলে তার জমি তাকে বুঝিয়ে দেয়া হয়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার এস.আই আঃ সায়েম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বেশ কয়েকবার স্থানীয় ভাবে শালিস বৈঠকের মাধ্যমে জমির বিরোধ মিমাংসার চেষ্টা করা হয় এবং কামাল উদ্দিন বৈধ ভাবে জমির মালিকানা প্রতিষ্ঠিত হওয়ায় তাকে তার জমি বুঝিয়ে দেয়া হয়েছে।

ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, দীর্ঘ ২৮ বছর ধরে পৈত্রিক জমি প্রভাবশালীরা জবর দখল করে রেখেছে।

কক্সবাজারের এসপি, এএসপি সার্কেল চকরিয়া,চকরিয়া থানার ওসি ও এসআই আঃসায়েমের সহায়তায় আমি জমি ফেরত পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

তবে বর্তমানে পার্শ্ববর্তী নজির আহমদ গং ও আবদু ছালাম গং তাদের দখলকৃত জমি ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করেছে।
অপরদিকে আবদু ছালাম গং ২২০০ দাগ, নজির আহমদ গং ২২০২ দাগের জমি ক্রয় করে আমার ২২০১ দাগের জমি ভোগ দখল করছে। ইতিমধ্যে আবদু ছালাম তার বসত ঘরে ২০/৩০ নারীকে সংঘবদ্ধ করে আমাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net