1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন 

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৭৫ বার

গাইবান্ধায় মাদক মামলায় রবি দাস নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবি দাসের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারে গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বেচুরাম দাসের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে রবি দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৪৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় পরদিন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পলাশবাড়ি থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই সাজু মিয়া।
আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দেন। এছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মাসুদার রহমান বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net