1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গিনিস বুকে নাম লেখাতে গাইবান্ধায় বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা শুরু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

গিনিস বুকে নাম লেখাতে গাইবান্ধায় বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা শুরু

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২২০ বার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে স্মরণীয় করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে আজ বৃহস্পতিবার গাইবান্ধা-সাঘাটা-ফুলছড়ি সড়কের ১০ কিলোমিটার জুড়ে ‘বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসব’ শুরু করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এর শিল্পীরা জেলা শহরের পুলিশ লাইনের সম্মুখ থেকে আলপনা আঁকা শুরু করেন।

আগামী কাল শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলার ভাঙ্গামোড়ের এই ১০ কিলোমিটার সড়কে একটানা ২৪ ঘন্টা আলপনা অংকন সম্পন্ন করবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২৪ ঘন্টায় ১০ কিলোমিটার সড়কে আলপনা আঁকা সম্পন্ন করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের দীর্ঘতম অংকিত সড়ক আলপনা হিসেবে স্বীকৃতি পেতে ওই সংগঠনের শিক্ষার্থী শিল্পীরা এই দুরুহ উদ্যোগ নেয়।

এব্যাপারে উদ্যোক্তা সংগঠনের সভাপতি হুসেইন মো. জীম, সাধারণ সম্পাদক একে প্রামানিক পার্থ, নির্বাহী সভাপতি ডা: তন্ময় নন্দী, প্রধান সমন্বয়ক চন্দ্র শেখর চৌহান জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতেই দীর্ঘ ১০ কিলোমিটার সড়ক জুড়ে এই বর্ণিল নান্দনিক আলপনা অংকনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তারা আশাবাদী নির্ধারিত ২৪ ঘন্টার মধ্যেই আলপনা অংকন সম্পন্ন করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে গাইবান্ধা জেলার নামটি সংযুক্ত করতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net