1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম কারাগারে `নির্যাতিত’ রুপমের জামিন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

চট্টগ্রাম কারাগারে `নির্যাতিত’ রুপমের জামিন

আশুতোষ চাকমা, চট্টগ্রাম প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৭৭ বার

আজ বুধবার(৩ মার্চ) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে `নির্যাতিত’ রুপম কান্তি দেবনাথের জামিন মঞ্জুর করেছে আদালত।আদালত সূত্রে জানা যায়, এজাহারভুক্ত আসামি রতন ভট্টাচার্যের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় গত বছর ১৫ ডিসেম্বর কারাগারে যান ভুক্তভোগী রূপম কান্তি দেবনাথ। রতন ও রুপম ব্যবসায়ীক অংশীদার। বর্তমানে রুপম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কারা কর্তৃপক্ষের অধীনে চিকিৎসাধীন।
বাদি পক্ষের আইনজীবী এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী সুমন জানান, আদালতে রুপম কান্তির জন্য দুটি পিটিশন দিয়েছিলাম। আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বৈদ্যুতিক শক এবং বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগে সোমবার (১ মার্চ) আদালতে জেল সুপারসহ জেলার ও জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জন,সাতকানিয়ার রতন ভট্টাচার্য এবং অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে মামলা করেন রুপমের স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ।

মামলার অভিযোগে বলা হয়, নির্যাতনের খবর পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বন্দি রুপম কান্তি দেবনাথের উন্নত চিকিৎসার জন্য আদালতে আবেদন করেন মামলার বাদি। আদালত আবেদনটি মঞ্জুরও করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সেখানে আসামিরা নির্যাতনের আলামত লুকানোর চেষ্টা করে। বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, কারাগারে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতনের কোন প্রভিশন নেই। অসুস্থ হওয়ার পর কারা হাসপাতালে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই বন্দিকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net