1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ১৫তম কারবন্দি দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ১৫তম কারবন্দি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২০৬ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৫তম কারাবন্দি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে অদ্য বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম আলম শহীদ বলেন ১/১১’র সরকার তারেক রহমানকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারারুদ্ধ করে অমানসিক নির্যাতন চালায়, যা বাংলাদেশের জনগণের হৃদয়ে দাগ কাটে। কারাগার থেকে মুক্তি পেয়ে সরকারের রোষানলে বিদেশের মাটিতে অবস্থান করলেও তারেক রহমান নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন নেতাকে কারারুদ্ধ করা যায়, নেতৃত্বকে নয়। খুব দ্রুত সময়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবেই ইন্শাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোঃ খালেদ, সাইফুদ্দীন দস্তগীর, মোঃ সালাহ উদ্দিন সায়েম, মোঃ রুবেল, মোঃ পারভেজ মিয়া, উপজেলা ছাত্রদল নেতা সাকেরুল ইসলাম সাকিব, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা আবদুস সবুর, আনিসুর রহমান আনাস, মোঃ ইসমাইল, কামরুদ্দীন সবুজ, ফরহাদ হোসেন আসিফ, আবসার উদ্দিন, মোঃ রাফি, আমান উল্লাহ আমান, আবসার সিকদার, মোঃ শাকিল, পৌরসভা ছাত্রদল নেতা মোঃ তৈয়ব, রাজিব উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন, মোঃ আকিব উদ্দিন, সাতকানিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা মোঃ বোরহান উদ্দিন, শফিউল আলম, বটতলী কলেজ ছাত্রদল নেতা তারেকুল ইসলাম, মোঃ ছোটন চৌধুরী, বাঁশখালী সরকারী আলাওল কলেজ ছাত্রদল নেতা মোঃ আয়াস, আশরাফুল কায়সার সামীর সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net