1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে করোনা ভ্যাকসিন নিলেন ১৮'শ ৮৮ জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

তাড়াইলে করোনা ভ্যাকসিন নিলেন ১৮’শ ৮৮ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৪২ বার

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে করোনার ১ম ডোজের টিকা নিলেন মোট ১৮শত ৮৮জন।এর মধ্যে পুরুষ ১১শত ৭৫ জন এবং মহিলা ৭শত ১৩জন।

জানা গেছে,কোভিড-১৯(নভেল করোনা) প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে জনসাধারণকে সুরক্ষিত রাখার জন্য প্রথম ডোজের টিকা সারা দেশব্যাপী সকল সরকারি হাসপাতাল ও কিছু কিছু বেসরকারি হাসপাতালে দেয়া হচ্ছে।এরই ধারবাহিকতায় তাড়াইল উপজেলা ৫০শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ৭ফেব্রুয়ারী ‘২১ থেকে করোনার টিকা দেয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান জানান,একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে ৩টি বুথে টিকা দেয়ার কার্যক্রম অব্যাহত আছে।এখানে একটি স্পট রেজিষ্ট্রেশন বুথও চলমান আছে।শুক্রবার ব্যাতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪০বছরের উর্ধে যে কোনও বয়সের নারী ও পুরুষ বিনামুল্যে করোনা ভ্যাকসিন নিতে পারবেন।
তিনি আরও জানান,সরকারের দেয়া প্রথম ডোজের ৫’শত ভায়াল আমরা পেয়েছি।প্রতিটি ভায়াল থেকে ১০জনের টিকা দেয়া যায়।সেই অনুযায়ী সরকারের দেয়া ৫’শত ভায়ালে ৫’হাজার মানুষকে আমরা টিকার আওতায় আনতে পারি।তবে এখন পর্যন্ত সোমবার(১৫মার্চ) অত্র হাসপাতালে মোট ১৮’শত ৮৮ জনের দেহে করোনার টিকা দেয়া হয়েছে।এর মধ্যে পুরুষ ১১’শত ৭৫জন এবং নারী ৭’শত ১৩ জন।
অনলাইনে নিবন্ধন করেছেন ৩’হাজার ১৬২জন এবং স্পট নিবন্ধন করেছেন ১৩’শত ৭৩ জন।ব্যাবহৃত ভায়াল ১’শত ৯৪ এবং ব্যাবহৃত সিরিঞ্জ ১৯’শত ৯৩টি।
এক প্রশ্নের জবাবে ডা.বদরুল জানান,টিকা নেয়া ব্যাক্তিদের মধ্যে তিনজনের দেহে একটু প্বার্শপ্রতিক্রিয়া দেখা দিয়েছিলো।যেমন একটু জ্বর ও শরীর ব্যাথা এরকম।আমরা সার্বক্ষনিক যোগাযোগ করে শুধুমাত্র তিন বেলা ১ টি করে (প্যারাসিটামল) সেবন করার পরামর্শ প্রদান করি।এখন সকলেই সুস্থ্য আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net