1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের কলাকান্দি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসান মাহমুদ অপু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

তিতাসের কলাকান্দি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসান মাহমুদ অপু

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩১২ বার

আগামী ১০ মার্চ কুমিল্লা তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে তৃণমুল নেতাকর্মীদের মনোনিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসান মাহমুদ অপু মোরগ মার্কায় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতি মধ্যে তিনি ইউনিয়নের সকল কাউন্সিলরদের সাথে মতবিনিময়সহ দোয়া চেয়ে তাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদে জয়যুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে সৎ যোগ্য ত্যাগী নেতা হাসান মাহমুদ অপুর জন্য অত্র ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরাও কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করছেন।

বিএনপির ত্যাগী নেতাকর্মীরা মনে করেন, হাসান মাহমুদ অপু একজন বিএনপি দুর্দিনের কান্ডারী এবং তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তাহার ছোট ভাই রিপন হাসান নিপু উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক এবং বাবা অত্র ইউনিয়নের ৩নং ওর্যাডের বিএনপি সভাপতি ও বিএনপির মনোনীত ৫ বারের সফল মেম্বার লিলু মিয়ার উত্তরসূরী হিসেবে তৃণমুল থেকে উঠে আসা অপুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করলে আগামী দিনে ইউনিয়ন বিএনপির কমিটি শক্তিশালী গতিশীল হবে এবং আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে থানা বিএনপির গুরুত্ব বহন করবে। পাশাপাশি মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ত্যাগী পরিশ্রমি নেতাকর্মীরা প্রান খুলে নিজেদের সব দুঃখ কষ্ট ও সমস্যা বলার জন্য একজন নেতা পাবে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসান মাহমুদ অপু বলেন, আমি গত কমিটিতে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এবং বাবা দীর্ঘ দিন ধরে ওর্য়াড বিএনপির সভাপতি ও ২৫ বছর ধরে মেম্বার হিসেবে আছে এছাড়াও ছোট ভাই যুবদল ও বর্তমানে উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র একজন কর্মী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের শক্তিশালী করতে কলাকান্দি ইউনিয়ন বিএনপি’র জন্য আমি এবং আমার পরিবার মাঠে কাজ করে যাচ্ছি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে হামলা মামলারও শিকার হয়েছি।

আসন্ন কলাকান্দি ইউনিয়ন বিএনপি’র কাউন্সিলে মোরগ মার্কায় সাধারণ সম্পাদক পদে আমি প্রার্থী হয়েছি। মহান আল্লাহ তায়ালার রহমতে আমি যদি বিজয় লাভ করতে পারি, তাহলে কলাকান্দি ইউনিয়ন বিএনপি-কে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net