1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
থানা পুলিশ ও হাটহাজারী ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ এবং ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে গৃহবধূর মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’ ব্ল্যাক টি, জাফরান, দাবার বোর্ডসহ পুতিনকে মোদির যত উপহার ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

থানা পুলিশ ও হাটহাজারী ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ এবং ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে গৃহবধূর মামলা

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৩১ বার

ধর্ষণের পর ইয়াবা দিয়ে এক গৃহবধূকে ফাঁসানোর অভিযোগে ছয় পুলিশ এবং হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

রবিবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে এ মামলা দায়ের করেন এক নারী।

মামলায় আসামিরা হলেন- হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান রাসেল (৩২), হাটহাজারী থানার এসআই মুকিব হাসান, এসআই মো. সেলিম মিয়া, এসআই কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, কনস্টেবল মো. সাইফুল, নারী কনস্টেবল বৈশাখী রহমান, পুলিশের সোর্স মো. রিংকু সুলতান (২৫), মো. হেলাল উদ্দীন ও মো. হেলাল (৩৫)।

অভিযোগে ওই নারী জানান- স্বামীর সঙ্গে বিরোধ, পারিবারিক অশান্তি ও সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে প্রতিকারের আশায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রাসেলের শরণাপন্ন হন ভুক্তভোগী নারী। রাসেল বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে উপজেলা সদরের একটি গেস্ট হাউসে নিয়ে ধর্ষণের পর পুলিশের মাধ্যমে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেন তাকে। সেই মামলায় পাঁচ মাস কারাগারে ছিলেন ওই নারী। এ ঘটনায় কারাগার থেকে মুক্তি পেয়ে (রবিবার) আদালতে মামলা দায়ের করেন তিনি।

আদালত অভিযোগ আমলে নিয়ে বাদীর বক্তব্য গ্রহণ করেছেন। বাদীর আইনজীবী মোহাম্মদ ইলিয়াছ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন- হেফাজতে মৃত্যু (নিবারন) আইনের ১৩ এবং ১৫ ধারায় এমামলা দায়ের করা হয়েছে, মামলা আমলে নিয়ে আদেশের জন্য রেখেছেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net