1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই ছাত্রলীগ নেতার নামে পাট ও বস্ত্রমন্ত্রীর মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ২২ চোরাকারবারি আটক টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় ডিএনসি’র অভিযানে ইয়াবা উদ্ধার; আসামী পলাতক  মাগুরায় সরকারি কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

দুই ছাত্রলীগ নেতার নামে পাট ও বস্ত্রমন্ত্রীর মামলা

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩১৪ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায়
রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মন্ত্রীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন গাজী গ্রুপের ম্যানেজার
এডমিন মোজাম্মেল হক।

রূপগঞ্জ থানার ওসি মোহসীনুল কাদীর এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার কায়েতপাড়ার ইসাখালী গ্রামের আশরাফুল আলম ভূঁইয়া জেমিন এবং তুষারসহ আরও অজ্ঞাত ১০/১২ জন মিলে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে।

গত ২৬ ফেব্রুয়ারি রাত ১০টায় আশরাফুল আলম ভূঁইয়া জেমিনের ফেসবুক আইডি থেকে গাজী একাডেমির জন্য নির্ধারিত কিছু জমির ছবিসহ কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার অবতারণা করে স্ট্যাটাস দেয়া হয়।

উক্ত স্ট্যাটাসে আসামি আশরাফুল আলম ভূঁইয়া জেমিন বস্ত্র ও পাটমন্ত্রীকে হেয়
প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি করেছে বলে আর্জিতে বাদী উল্লেখ করেছেন।

এতে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তার
নির্বাচনী এলাকার জনগণের মধ্যে অস্থিরতা এবং বিশৃঙ্খলা করা হয়েছে বলে বাদী উল্লেখ করেন।

মামলায় এ ঘটনায় ৩ জনকে সাক্ষী করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানান, বিষয়টি জেনেছি, আইনি প্রক্রিয়ায় সব হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এডিশনাল এসপি বিলাল আহম্মেদ জানান, রাতে মামলা হয়েছে, পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

এ ব্যাপারে আসামি আশরাফুল এবং তুষার নিজেদের ছাত্রলীগ নেতা দাবি করেছেন। তুষার কায়েতপাড়া ইউনিয়ন আ.লীগের সদ্যবিদায়ী সহ-সভাপতি এবং আশরাফুল একই সংগঠনের সাংগঠণিক সম্পাদক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net