1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর শিবপুরে ট্রাক সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে ট্রাক সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৪

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৩৩ বার

নরসিংদীর শিবপুরে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে সিএনজির অজ্ঞাতনামা (১২) এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের ঢাকা মেডিকেল ও নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির অজ্ঞাতনামা যাত্রী এক কিশোর নিহত হয়। এসময় আহত হয় সিএনজির চালকসহ ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শিবপুর মডেল থানার উপ পরিদর্শক রাসেল কবির জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়। বেপরোয়া গতিতে অন্য পরিবহনকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net