1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রথমবারের মতো চট্টগ্রামে বিভাগীয় পিঠা-পুলির উৎসব উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

প্রথমবারের মতো চট্টগ্রামে বিভাগীয় পিঠা-পুলির উৎসব উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

কে এম ইউছুফ ✍️:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২৬৪ বার

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন- বাঙালির হাজার বছরের ইতিহাসের সঙ্গে মিশে আছে নিজস্ব খাদ্যাভ্যাস। যার একটি স্বতন্ত্র অনুষঙ্গ পিঠা-পুলি। বর্তমানে বিভাগীয় শহরগুলোতে এ পিঠা-পুলির উৎসব হচ্ছে। আগামী বছর থেকে প্রতি জেলায় পিঠা-পুলির উৎসব করা হবে।

প্রতিমন্ত্রী বুধবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর এম এ আজিজ আউটার স্টেডিয়ামে আয়োজিত পিঠা-পুলির উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রামে এই প্রথম পিঠা প্রদর্শনী ও বিক্রয়ের মহোৎসব শুরু হলো।

চট্টগ্রামে এ প্রথম পিঠা উৎসবে দেখা মিলবে দেশের বিভিন্ন অঞ্চলের ২০০ ধরনের পিঠা। ৫ দিনব্যাপী এ উৎসবের আয়োজক জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও জেলা ক্রিড়া সংস্থা।

পিঠা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. লিয়াকত আলী লাকী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নাট্যজন ম. হামিদ।

প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পিঠা উৎসব চলবে। এর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শিল্পীরা অংশগ্রহণে অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net