1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাসী স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা টেকনাফে মানব পাচারবিরোধী অভিযান: পাহাড়ি আস্তানা থেকে ৭ ভুক্তভোগী উদ্ধার

প্রবাসী স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৫৬ বার

নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর বেগমগঞ্জে সৌদি প্রবাসী স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নিহত গৃহবধূ শাসছুন নাহার রুমা (৩০), উপজেলার একলাশপুর ইউনিয়নের সৌদি প্রবাসী নুর ইসলাম মোহনের স্ত্রী।

বৃহস্পতিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের ভোলা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে দুই সস্তানের জননী শামসুন নাহারকে তার স্বামী মোহন মারধর করে। পরে তাকে পরিবারের লোকজন মুর্মূষ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো.নুর নবী নিহত গৃহবধূর ভাই মিশু এবং বাচ্চুর বরাত দিয়ে জানান, নিহতের স্বামী মোহন তার স্ত্রীকে মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, গৃহবধূর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে পুরোপুরি জানা যাবে। নিহতের পরিবার অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net