1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জম্মদিন উপলক্ষে রাউজান প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্টিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জম্মদিন উপলক্ষে রাউজান প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্টিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৭৩ বার

বঙ্গবন্ধুর জম্মদিন উপলক্ষে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ১৭ মার্চ (বুধবার) বেলা ২ টায় রাউজান( জেলা পরিষদের) ডাক বাংলোতে আলোচনা সভা সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় অনুষ্টিত হয়।এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম,মাওলানা এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, এম. নেজাম উদ্দিন রানা, এম. রমজান আলী, কামাল উদ্দিন,হাবিবুর রহমান, সাংবাদিক লোকমান আনসারী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাঙালির অধিকার রক্ষায় ব্রিটিশ ভারত থেকে শুরু করে ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেছেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১এ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্ব দেয়ার পাশাপাশি প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি হিসেবেও বিবেচনা করা হয়। এসকল কারণে তাঁকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়।জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত ছিলেন।বক্তারা বলেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্তে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে।পরে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ তারঁ পরিবারের শাহাদৎ বরণ কারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net