1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

হাটহাজারীতে ঘাসফুল’র মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জেসমিন বাপ্পি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩১৮ বার

পিকেএসএফ এর সহায়তায় ঘাসফুল বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নস্থ নগেন্দ্র নাথ মহাজন উচ্চ বিদ্যালয়ে আজ ১৮ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা এবং দিনব্যাপী স্বাস্থ্য ও চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়। ঘাসফুল’র পরিচালক (কার্যক্রম) মোহাম্মদ ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সালাউদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এখনো পরাধীনতার শৃংখলে নিপিড়িত নির্যাতিত হয়ে অধিকার বঞ্চিত জাতি হিসেবে থাকতাম। আজকে আমাদের শপথ নিতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে জনাব ফরিদুর রহমান, জাতির জনকের বিদেহী আত্মার শান্তি কামনা এবং জন্মশতবার্ষিকীর সফলতা কামনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগেন্দ্র নাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জহরলাল দেব নাথ, মেখল ইউপি সদস্য বাবু লাভলু ভটাচার্য্য।

দিনব্যাপী স্বাস্থ্য, চক্ষু ক্যাম্পে ৫৯৬ জন রোগীকে বিনামূল্যে মা ও শিশু,ডায়াবেটিক, মেডিসিন,চক্ষু রোগের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও অর্থিক অন্তভূক্তিকরণ বিভাগের ব্যবস্থাপক ও এসডিপি বিভাগের প্রধান মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব কার্যক্রমের প্রতিনিধি মো. সাজ্জাদ হেসেন, মো. আসিফউল্যা ও মনি আক্তার। আরো উপস্থিত ছিলেন মেখল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য খুরশিদা বেগম, বেবী আক্তার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net