1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশি-লাঠি নিয়ে পুলিশ-জনতার লাকসামে যৌথ পাহারা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান মিলন গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে, ভুক্তভোগী নামে মিথ্যা মামলা   এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান

বাঁশি-লাঠি নিয়ে পুলিশ-জনতার লাকসামে যৌথ পাহারা

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৮৫ বার

কুমিল্লার লাকসামে চুরি-ডাকাতি রোধে পুলিশ জনতার রাত্রিকালীন যৌথ পাহারা চলছে। কুমিল্লা পুলিশ সুপারের উদ্যোগে বিভিন্ন এলাকার শ্রেণি-পেশার মানুষ পুলিশের সাথে লাঠি-বাঁশি নিয়ে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (২ মার্চ) রাতে কুমিল্লা জেলা পুলিশের লাকসাম-মনোহরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহিতুল ইসলামের নেতৃত্বে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন এলাকায় এ পাহারায় অংশ নেওয়া হয়।
গভীর রাতে পুলিশ কর্মকর্তারা তাদেরকে উৎসাহ দিতে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।
লাকসাম থানার সেকেন্ড অফিসার এস.আই মনোজ কান্তি কুরি জানান, ‘বুধবার রাতে লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড ও লাকসাম পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারা টহল দিয়েছেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর মনসুর আহমেদ মুন্সী, ইউপি সদস্য জামাল হোসেনসহ স্বেচ্ছাসেবী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন আরও জানান, ‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে বিট পুলিশিং এর মাধ্যমে তালিকা সংগ্রহ করে এলাকার সমাজ কর্মীদেরকে এই পাহারায় যুক্ত করা হয়েছে এবং তাদেরকে আমরা লাঠি বাঁশ দিয়ে সহযোগিতা করেছি। ‘
কুমিল্লা জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, বর্তমান পুলিশ সুপার ফারুক আহমেদ মহোদয়েের নেতৃত্বে চুরি-ডাকাতি রোধে আমরা প্রতি রাতে এই কর্মসূচি পালন করছি।এতে চুরি-ডাকাতি যেমনি কমেছে, তেমনি পুলিশ ও জনতার মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net