1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়তুল ইরফান আদর্শ মাদরাসার বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

বায়তুল ইরফান আদর্শ মাদরাসার বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২৬৩ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ক শিক্ষাপ্রতিষ্টান বায়তুল ইরফান আদর্শ মাদরাসা’র ১৬তম বার্ষিক দ্বীনি মাহফিল ও পুরুষ্কার বিতরণ সভা মাদরাসা অডিটোরিয়ামে গত বৃহস্পতিবার (৪মার্চ) সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম নাছিরাবাদ বড় মসজিদের ইমাম ও খতিব পীরে কামেল আল্লামা শাহ্ নুর আহমদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক মাহফিল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন জামেয়া ইসলামীয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা কাজী আকতার হোছাইন।

মাদরাসার শিক্ষা সচিব মুহাম্মদ কামাল উদ্দীন এর সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক কাজ্বী মুহাম্মদ মনছুরুল হক।

সভায় বিশেষ বক্তার মুল্যবান নসিহত পেশ করেন চট্টগ্রাম দারুল মা’অারিফ আল ইসলামীয়া মাদরাসার মুহাদ্দিস ও মুফতি মুহাম্মদ মাছুম।

উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাফা আলী, মাওলানা নুরুল হক, মাওলানা নুরুল হক আদীব, মাওলানা শেখ আহমদ সহ বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারগণ।

এসময় অথিতিরা মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে গত জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত, বিশুদ্ধ কুরআন তেলাওয়াৎ, সর্ব্বোচ্চ উপস্থিতি, হস্তলিপি, হামদ-না’ত, সৎচরিত্রের উপর বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net