1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় নিষেধাজ্ঞা অমান্যকরে মেঘনায় মাছধরায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের জেল - জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম  

ভোলায় নিষেধাজ্ঞা অমান্যকরে মেঘনায় মাছধরায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের জেল – জরিমানা

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৪২ বার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে। রবিবার (৭ মার্চ) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মির্জাকালু হাকিমুদ্দিন নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) রুহুল আমীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১/ মোঃ আব্দুল মালেক (৪০) পিতাঃ দুদু মিয়া ২/ মোঃ নুরনবী (৩৮) পিতাঃ মুস্তাফিজুর ৩/ মোঃ হানিফ (৫০) পিতাঃ মৃত অলিউর রহমান ৪/ মোঃ নবাব (২২) পিতাঃ আবুল কালাম ৫/ আব্দুল মালেক (৩৮) পিতাঃ মৃত সজল ৬/ মোঃ জায়েদ (২০) পিতাঃ মোঃ রুহুল আমিন ৭/ মোঃ আলমগির (৩৫) পিতাঃ আবুল কাসেম কে আটক করেন।

আটককৃতরা দৌলত খান উপজেলার ভবানী পুরের বাসিন্দা।

এসময় একটি নৌকা জব্দ করা হয়। পরে নিলামের মাধ্যমে ৮৯৫০০/( উনানব্বই হাজার পাঁচশত) টাকা বিক্রি করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে আটকৃত আব্দুল মালেক, নুরনবী, হানিফ, আব্দুল মালেক, মোঃ আলমগিরকে ১ বছর করে বিনাশ্রম কারা দন্ড প্রদানসহ মোঃ নবাব, মোঃ জায়েদকে পাচঁ হাজার টাকা জরিমানা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোঃ সাইফুর রহমান।

মির্জাকালু হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমীন বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞায় আমরা অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের ছয়টি অভয়াশ্রমের পাঁচটিতে মৎস্যসম্পদ রক্ষায় আগামী দুই মাস এই অভিযান চলবে। দেশের ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলার বিভিন্ন নদীর ৪৩২ কিলোমিটার এলাকায় মোট ছয়টি অভয়াশ্রমের মধ্যে পাঁচটিতে এই অভিযান চলছে। বরিশালের মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীর ৮২ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম রয়েছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net