1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মালিবাগ পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ মানবাধিকার প্রতিষ্ঠিত হোক ও গনতন্ত্র মুক্তি পাক:১০ই ডিসেম্বর মানবাধিকার দিবসে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক – সুশীল ফোরাম ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা টেকনাফে মানব পাচারবিরোধী অভিযান: পাহাড়ি আস্তানা থেকে ৭ ভুক্তভোগী উদ্ধার

মালিবাগ পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩১৫ বার

এম এ মজুমদারঃ রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাসে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মালিবাগ রেলগেটে পুলিশ বক্সের সামনে শনিবার বেলা পৌনে ১২টার দিকে তুরাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছেন তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পেলেও গুরুত্বর আহত হননি কেউ।

স্থানীদের সহায়তায় সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থলে যাওয়া হাতিরঝিল থানার এসআই আব্দুল আলীম জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে রাস্তায় ঝাঁপ দিতে গিয়ে সামান্য আঘাত পেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এটা নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net