ঢাকা   ০৬:০২:৪০ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

মেম্বর প্রার্থীকে ভাইস চেয়ারম্যান কর্তৃক ভয়ভীতি প্রর্দশন

সাংবাদিক সম্মেলনে অভিযোগ শরণখোলার সাউথখালীতে মেম্বর প্রার্থীকে ভাইস চেয়ারম্যান কর্তৃক ভয়ভীতি প্রর্দশন নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৩২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নে উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের পছন্দের মেম্বর প্রার্থীকে বিজয়ী করতে প্রতিপক্ষের প্রার্থী ও কর্মী-সমার্থকদের মারধরসহ ভয়ভীতি প্রর্দশনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা ওয়ার্ডের মেম্বর মোঃ শফিকুল ইসলাম ডালিম এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, আমি মনোনয়ন পত্র সংগ্রহ করলে উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ আমাকে মোবাইল ফোনে গালাগালি সহ এলাকা ছেড়ে যেতে হুমকি দেয়। ইতিমধ্যে তিনি বিভিন্ন পথসভায় সাউথখালী ইউনিয়নের কোন ওয়ার্ড থেকে কে মেম্বর হবেন তা তিনি বলে দিবেন বলে ঘোষনা দেন।

এছাড়া ভাইস চেয়ারম্যানের পছন্দের প্রার্থী আমার প্রতিদ্ব›িদ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার আমার কর্মীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শুক্রবার দিবাগত রাতে তার সমর্থক আনসার হাওলাদার ও পান্না আকনের দোকানে অগ্নি সংযোগ করে। এতে আনসারের প্রায় তিন লক্ষাধিক এবং পান্না আকনের এক লাখ টাকার ক্ষতি হয়। এর আগে জাহাঙ্গীরের নেতৃত্বে আমার কতিপয় কর্মীকে হামলা করতে আসলে তা প্রতিরোধ করতে গিয়ে আমার কয়েকজন কর্মী সমর্থক আহত হয়।

এছাড়া প্রতিদ্ব›দ্বী জাহাঙ্গীরসহ তার ১৫/২০ কর্মী ভাইস চেয়ারম্যান পারভেজের বরাদ দিয়ে ওই রাতে আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছেড়ে যেতে হুমকি দেয়।
জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, মেম্বর প্রার্থী ডালিম ও তার লোকজন প্রতিপক্ষ প্রার্থী জাহাঙ্গীর হাওলাদারের কর্মীদের রক্তাক্ত জখম করেছে। এখন নিজের দোষ ডাকতে আমাকে জড়ানোর চেষ্টা করছে।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, সহিংসতা এড়াতে সাউথখালীতে সার্বক্ষনিক পুলিশ টহল দিচ্ছে। এছাড়া আগুন লাগানোর ঘটনাটি সত্যতা যাচাইয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি