1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আহমদ করিমের দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

রাউজানের প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আহমদ করিমের দাফন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৪৩ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
রাউজানের প্রবীণ আলেমেদ্বীন, পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দক্ষিণ রাউজান প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা আহমদ করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির নামাযে জানাযা শনিবার বেলা ১১ ঘটিকায় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় কয়েক হাজার মুসল্লি অংশ নেন। মরহুম
আলহাজ্ব মাওলানা আহমদ করিম সাহেবের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কাশেম আনসারি,অধ্যক্ষ মাওলানা আবু মোশতাক আলক্বাদেরী,মুফতি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হানাফি,অধ্যক্ষ আল্লামা আব্দুল মান্নান,কাজ্বী মাওলানা হারুনুর রশিদ,মুহাদ্দিস আল্লামা আনোয়ারুল আলম সিদ্দিকি,অধ্যাপক আল্লামা জিয়াউল হক রেজভী,মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আজম খান সাহেব,সঞ্চালনা করেন মাওলানা মনসুরুল হক। এতে উপস্থিত ছিলেন অসংখ্য উলামায়ে কেরাম,বুদ্ধিজীবী,রাজনীতিবিদ, সাংবাদিক সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ । নামাযে ইমামতি করেন হুযুরের ছোট সাহেবজাদা মাওলানা হামিদ হাসান আহমদী। জানাজা শেষে বদুমুন্সিপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশেই দাফন করা হয়। পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদ্রাসা, ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আহমদ করিম শুক্রবার রাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ICU তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net